ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

রপ্তানিকারকরা পাবেন ১০২ টাকা, প্রবাসীদের এক ডলারে মিলবে ১০৭ টাকা

রপ্তানিকারকরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০২ টাকা। প্রবাসীরা এক ডলার পাঠালে তার বিপরীতে দেশে তার স্বজনরা পান ১০৭ টাকা।

রোববার রাতে (০১ জানুয়ারি) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এ সিদ্ধান্ত নেয়।

বৈদেশিক মুদ্রা বিনিময় পরিস্থিতি পর্যালোচনা করার জন্য রোববার (০১ জানুয়ারি) রাতে এবিবি ও বাফেদার নেতারা বৈঠকে বসেন। ওই বৈঠকে রপ্তানির ক্ষেত্রে ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দামে কোনো পরিবর্তন করা হয়নি।

এবিবি ও বাফেদার সিধান্তের আগে রপ্তানি আয়ে ডলারের দাম ছিল ১০১ টাকা। প্রবাসীরা এক ডলার পাঠালে তার বিপরীতে দেশে তার স্বজনরা পান ১০৭ টাকা। এখনও ১০৭ টাকাই পাবেন তারা। তবে নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০২ টাকা।

এদিকে, নতুন এ সিদ্ধান্তের ফলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারে ৫০ পয়সা বৃদ্ধি পাবে। আমদানি দায় পরিশোধে ডলারের দাম নিধারিত হয় প্রবাসী আয় ও রপ্তানি আয়ের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি ধরে।

বর্তমানে প্রবাসী আয়ে ডলারের দাম ১০৭ টাকা, আর রপ্তানি আয়ে ডলারের দাম ১০২ টাকা করা হয়েছে। এর ফলে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের গড় দাঁড়ালো ১০৪ টাকা ৫০ পয়সা। এ গড়ের সঙ্গে ৫০ পয়সা যোগ করে ১০৫ টাকা হবে আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম।

এবিবি ও বাফেদার সিদ্ধান্তের ক্ষেত্রে রপ্তানি আয়ে ডলারের দাম এক টাকা বৃদ্ধির পাশাপাশি আমদানি দায় পরিশোধে প্রতি ডলারেরও দাম বাড়লো ৫০ পয়সা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

রপ্তানিকারকরা পাবেন ১০২ টাকা, প্রবাসীদের এক ডলারে মিলবে ১০৭ টাকা

আপডেট সময় ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩