ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

জিদানের অসম্মানে এমবাপের কড়া টুইট বার্তা

‘জিদান যেখানে খুশি যেতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমি তার ফোন ধরতামও না’-ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নুয়েল লে গ্রায়েতের এমন মন্তব্যে তোলপাড় সে দেশের ফুটবলে।

দিদিয়ের দেশমের সঙ্গে নতুন করে চুক্তি না করলে জিদান ফ্রান্সের নতুন কোচ হতে পারেন, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। তবে ফরাসি ফুটবল ফেডারেশন শনিবার দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। টানা দ্বিতীয়বার ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তোলা কোচকে হাতছাড়া করতে কে চাইবে!

সেটা হতেই পারে। সফল কোচকে আরও সময় দেওয়ার পক্ষে থাকতেই পারে ফরাসি ফুটবল ফেডারেশন। তবে ফেডারেশনের প্রধান লে গ্রায়েতের অযাচিত মন্তব্যেই মূলত তৈরি হয়েছে বিতর্ক।

বলতে গেলে একক নৈপুণ্যে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান জিদান, ২০০০ সালে জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ। জিদানকে মনে করা হয় ফরাসি ফুটবলের কিংবদন্তি।

অথচ কোচ ইস্যুতে তাকে নিয়ে ন্যাক্কারজনক এক মন্তব্য করেন ফরাসি ফুটবল ফেডারেশন প্রধান। ‘আরএমসি’র সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জানি জিদানকে (কোচ বানানোর ব্যাপার) নিয়ে কথা হচ্ছিল। তার অনেক সমর্থক আছে, কেউ কেউ দেশমের বিদায় চাইছিলেন। কিন্তু কে পারবে দেশমকে তীব্র তিরস্কার করতে? কেউই না।’

লে গ্রায়েত যোগ করেন, ‘জিদান ব্রাজিলের কোচ হবেন? তিনি যা খুশি, করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি কখনও তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনও দেশমের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ভাবিনি। তিনি যেখানে চান, যে ক্লাবে ইচ্ছে যেতে পারেন। জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? অবশ্যই না। উনি ফোন করলে আমি ধরতামও না।’

জিদানের মতো কিংবদন্তির জন্য এমন মন্তব্য নিঃসন্দেহে অসম্মানজনক। বর্তমান সময়ে ফ্রান্স জাতীয় দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে তাই মুখ না খুলে থাকতে পারলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লে গ্রায়েতের নিন্দা করে এমবাপে লিখেছেন, ‘জিদান মানেই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে কিছুতেই এভাবে অসম্মান করা যায় না।’

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি ওদিয়া কাস্তেরা আরও একধাপ এগিয়ে জিদানের কাছে গ্রায়েতকে ক্ষমা চাইতে বলেছেন। এমনকি ফেডারেশনের সভাপতি পদ উল্লেখ করার সময়েই ইনভার্টেড কমা ব্যবহার করেন। যাতে বিতর্ক আরও তীব্র হয়েছে। তার টুইট বয়ান, ‘খেলার একজন কিংবদন্তিকে চূড়ান্ত লজ্জাজনক অপমান। যাতে আমরা সকলেই আহত। ফ্রান্সের একজন ক্রীড়া সংস্থার ‘প্রেসিডেন্টের’ এমন মন্তব্য করা উচিত নয়। অনুগ্রহ করে জিদানের কাছে ক্ষমা চেয়ে নিন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

জিদানের অসম্মানে এমবাপের কড়া টুইট বার্তা

আপডেট সময় ০৪:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩