ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দিরাই শাল্লার সম্পৃতি রক্ষায় পাবেল চৌধুরীর আহ্বান

শাল্লা সংবাদদাতা:

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সার্বিক সহযোগিতায় ও আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে/৮ বৈশাখ) বিকাল ৫টায় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন-দিরাই-শাল্লা আসনে বিগত নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব সমাজকে খেলাধুলার পাশাপাশি সুস্থ রাজনীতির চর্চা ও সমাজকল্যাণ মূলক কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেন খেলাধুলায় আমাদের হাওর অঞ্চলের গৌরবময় ইতিহাস রয়েছে, আমরা দিরাই শাল্লার মানুষ সম্পৃতিতে বিশ্বাসী , আমাদের সম্পৃতি যাতে বিনষ্ট না হয়।
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এমএ রাজ্জাক ও যুগ্ম আহবায়ক মাহবুবু রহমান শিশুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা বিএনি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, আব্দুল করিম, দিরাই পৌর আহ্বায়ক মিজানুর রহমান মিজান,দিরাই উপজেলা বিএনপির সদস্য মাষ্টার সুয়েব হাসান।
খেলায় পরিচালনা কমিটি হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল আহমদ দুলাল, ব্রজেশ চন্দ্র চৌধুরী, নুরুল আমিন, রাকিব মিয়া, তারেক হাসান, সাঈদ হোসেন সাগর, বাপন আহমদ, হৃদয় মিয়া, সুহেল মিয়া, রাব্বুল হোসেন, হাফিজ উদ্দিন, শফি আহমেদ, সুমন মিয়া, নজরুল ইসলাম-প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার, সহকারী রেফারি ছিলেন শামীম ও টিটন মিয়া।
উপজেলার শাল্লা ইউনিয়নের ইয়ারাবাদ ও হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের খেলোয়াড়দের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দিরাই শাল্লার সম্পৃতি রক্ষায় পাবেল চৌধুরীর আহ্বান

আপডেট সময় ০৮:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫