ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব Logo পাথারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo পাথারিয়া ইউনিয়নে ১১৪১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ Logo ঈদের আগেই মাওলানা মুশতাক গাজীনগরী হত্যার রহস্য উদঘাটনের দাবি Logo শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শান্তিগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ Logo বিশ্ব এতিম দিবস উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo পাথারিয়ায় ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ Logo ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে শান্তিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

রানি এলিজাবেথকে হত্যার উদ্দেশ্যে রাজপ্রাসাদে ঢোকা যুবক দোষী সাব্যস্ত

২০২১ সালে ক্রিসমাসের দিন (বড় দিন) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবন উইন্ডসর ক্যাসেলে ঢুকে পড়েন এক যুবক। পুলিশ তাকে ধনুকসহ গ্রেফতার করে।

আটক যুবকের দাবি ছিল, ১৯১৯ সালে ভারতের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য রানিকে হত্যা করতে চেয়েছিলেন তিনি।

এএফপির খবরে বলা হয়েছে, ওই ঘটনায় ১৯ বছর বয়সী শিখ ধর্মাবলম্বী যুবক যশবন্ত সিং দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি রানির ক্ষতি করার চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। ব্রিটেনের এ যুবক কয়েক দশকের মধ্যে প্রথম ব্যক্তি যে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন।

খবর অনুসারে, যশবন্ত সিং তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তারমধ্যে ১৮৪২ সালের আইন– রানির ক্ষতি করার চেষ্টা রয়েছে। এছাড়া আরও যে দুই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তা হলো- হত্যার জন্য হুমকি এবং আক্রমণাত্মক বস্তু সঙ্গে নেওয়া।

২০২১ সালের ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটনের বাসিন্দা যশবন্ত পশ্চিম লন্ডনে রানির প্রাসাদে প্রবেশ করেন। এর আগে নিজের মোবাইলে একটি ভিডিও ধারন করেন। ভিডিওতে তিনি বলেছিলেন, আমি যা করেছি এবং যা করতে যাচ্ছি তার জন্য দুঃখিত। মাস্ক পরিহিত এবং ধনুক (সুপারসনিক এক্স বো) হাতে ওই যুবক বলেন, আমি রানি এলিজাবেথকে হত্যা করতে যাচ্ছি। এটা ১৯১৯ সালে সংঘটিত গণহত্যায় নিহতদের প্রতিশোধ।

রাজপ্রাসাদে অনুপ্রবেশ করে তিনি সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তাদের হাতে ধরা পড়েন।

প্রসঙ্গত, ১৯১৯ সালে ব্রিটিশ সেনারা ভারতের অমৃতসরে প্রায় ৪০০ জন শিখকে গুলি করে হত্যা করেছিল। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নামে সেই ঘটনার জন্য ভারতীয়রা ব্রিটিশদের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে।

ব্রিটেনের রানি এ ঘটনার ৯ মাস পর (৮ সেপ্টেম্বর ২০২২) ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ (স্বাভাবিক মৃত্যু) করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, পুরাতন বেইলির আদালতে যশবন্তের বিরুদ্ধে আগামী ৩১ মার্চ রায় ঘোষণা হবে। ১৯৮১ সালে এ ধরনের একটি ঘটনায় ব্রিটেনের নাগরিক মার্কস সার্জেন্টকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেন্ট্রাল লন্ডনে রানি ঘোড়ায় প্যারেড করার সময় তিনি রানির দিকে গুলি ছুড়েছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে, দেড় বছর পর পরিবারের কাছে ফিরলেন রাজিব

রানি এলিজাবেথকে হত্যার উদ্দেশ্যে রাজপ্রাসাদে ঢোকা যুবক দোষী সাব্যস্ত

আপডেট সময় ১২:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩