ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইউক্রেন ও ডনবাস নিয়ে পুতিন-বাইডেন বাগযুদ্ধ

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। তার আগে বাগযুদ্ধ চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে। এ যুদ্ধ শুরুর জন্য বিশ্বের ক্ষমতাধর এই দুই নেতা একে অপরকে দুষছেন।স্থানীয় সময় মঙ্গলবার রুশ পার্লামেন্ট দেয়া ভাষণে ইউক্রেন যুদ্ধ শুরুর জন্য পশ্চিমাদের দায়ী করেন পুতিন।ইউক্রেন যুদ্ধ শুরুর বিষয়ে পুতিন ভাষণে বলেন, ইউক্রেন ও ডনবাস একটি মিথ্যার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমি আবারও বলছি, তারা যুদ্ধ শুরু করেছে। আমরা আমাদের সেনাদের দিয়ে তা থামানোর চেষ্টা করছি।এর জবাবে পোল্যান্ডের ওয়ারশতে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই ইউক্রেন যুদ্ধ বেছে নিয়েছেন। আর তিনিই এটি সহজে শেষ করতে পারেন।ইউক্রেনে রাশিয়া কখনোই জয় পাবে না মন্তব্য করে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, চলতি সপ্তাহে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হবে।ইউক্রেনের জন্য সামনে আরও কঠিন দিন আসছে বলে সতর্ক করে বাইডেন বলেন, সামনে আরও কঠিন এবং অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা ইউক্রেনীয়দের জন্য আসছে। তবে এর পরও এ যুদ্ধে কিয়েভই জয়ী হবে।এদিকে পুতিন তার ভাষণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন।পরমাণু অস্ত্র সীমিত রাখতে ২০১০ সালে প্রাগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ নামে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইউক্রেন ও ডনবাস নিয়ে পুতিন-বাইডেন বাগযুদ্ধ

আপডেট সময় ০৬:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩