ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা

শেরপুরের নকলায় একটি গাভী একসঙ্গে চার বকনা বাছুরের জন্ম দিয়েছে।উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকায় কৃষক শফিকুল ইসলামের বাড়িতে সোমবার সকালে এমন ঘটনা ঘটে। এটি দেখতে তার বাড়িতে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছেন ।এমন ঘটনা অস্বাভাবিক না হলেও বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।কৃষক শফিকুল ইসলাম জানান, গত বছর ফ্রিজিয়ান শংকর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কেনেন তিনি। এর কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। সোমবার স্থানীয় পশু চিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় গাভীটি চারটি বকনা বাছুরের জন্ম হয়।তিনি বলেন, আমার খামারে এই প্রথম চারটি ষাঁড় বাছুর জন্ম নিয়েছে। জন্ম নেয়ার পর বিভিন্ন এলাকার লোক দেখতে আসতেছে। এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে একসঙ্গে চারটি বাছুর পাইছি।দর্শনার্থী রিজন বলেন, শুনলাম একটি গাভীর চারটি বাছুর হয়েছে। তা শুনে দেখে গেলাম ।আরেক দর্শনার্থী আল-আমিন বলেন, এ কাহিনী জীবনে প্রথম দেখলাম, দেখে আনন্দ লাগল। তাই আমি ও আমার বন্ধুরা বাছুরগুলোর ছবি তুললাম।এ বিষয়ে নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী বলেন, একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা য়ায় না, এটি কৃষকের প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ আছে। অপেক্ষাকৃত দুর্বল বাছুরগুলো ও গাভীর সুস্থতায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেয়া হচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

একটি গাভীর একসঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা

আপডেট সময় ১০:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩