ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যের সরবরাহে আর কোন ঘাটতি নেই

রমজান উপলক্ষ্যে বাংলাদেশে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যের সরবরাহে আর কোন ঘাটতি নেই বলে জানিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বিবিসিকে বলেছেন, রমজান মাসের পরেও এসব পণ্যের কোন ঘাটতি হবে না।পাইকারি বাজারের ব্যবসায়ীরাও জানিয়েছেন যে, রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের ব্যাপক সরবরাহ রয়েছে। অনেক ক্ষেত্রে কিছু পণ্যের দামও কমেছে।আমদানিকারকরা অবশ্য বলছেন যে, পণ্য আমদানির ক্ষেত্রে ডলার সংকট এবং এলসি খোলার বিষয়ে এখনো কিছু কিছু সমস্যার মুখে পড়ছেন তারা।রমজান মাসে বাংলাদেশে যেসব পণ্যের চাহিদা বাড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে খেজুর, ছোলা, ডাল, তেল, চিনি, পেঁয়াজ ইত্যাদি।এর মধ্যে পেঁয়াজ এবং ডাল কিছু পরিমাণে বাংলাদেশে উৎপাদিত হলেও বাকি পণ্যগুলোর বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জের ধরে গত বছরের শুরু থেকে বাংলাদেশের বাজারে এসব পণ্য বিশেষ করে ভোজ্য তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল।ডলারের বাজার স্থিতিশীল রাখতে গত বছরের এপ্রিল থেকে জ্বালানি, শিশুখাদ্য, ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব পণ্যের আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এরপর আরো কয়েক দফায় বিভিন্ন ধরনের পণ্য আমদানিও কঠোর করে কেন্দ্রীয় ব্যাংক।এর জের ধরে ফেব্রুয়ারির শুরুর দিকেও বাজারে রমজান উপলক্ষ্যে চাহিদা বাড়ে এমন বেশিরভাগ পণ্যেরই ঘাটতি থাকার কথা জানা যায়। যদিও সরকার তখনও এই ঘাটতির কথা অস্বীকার করেছিল।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যের সরবরাহে আর কোন ঘাটতি নেই

আপডেট সময় ০৭:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩