ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক Logo শান্তিগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে ১০ম নোয়াখালী প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন Logo ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান Logo সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন Logo শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব Logo শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন Logo মহা অষ্টমীতে শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ Logo শান্তিগঞ্জে ২৬২.৫ কেজি মাছের পোনা অবমুক্ত Logo শান্তিগঞ্জে ৩২ বছর পর বন্দোবস্তকৃত ভূমির সীমানা নির্ধারণ

এবার হলুদ রঙেও পাওয়া যাবে আইফোন ১৪

আইফোনে বিভিন্ন নতুন রং যোগ করার সাম্প্রতিক প্রবণতা ধরে রেখেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘আইফোন ১৪’ ও ‘১৪ প্লাস’ ডিভাইসের হলুদ রঙের সংস্করণ চালু করেছে কোম্পানিটি।দাম ও কার্যকারিতার বেলায় ডিভাইসগুলো এর পূর্বসূরীর মতোই। এগুলোর দাম যথাক্রমে সাতশ ৯৯ ডলার ও আটশ ৯৯ ডলার। তবে, এটি ব্যবহারের সময় ব্যবহারকারী বিটলসের ‘ইয়োলো সাবমেরিন’ বা কানাডীয় শিল্পী রাফফির ‘বানানাফোনস’ গান গুণগুণ করলে তা অবাক হওয়ার মতো কিছু হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, আগামী ১০ মার্চ থেকে যুক্তরাজ্য ও কানাডা’সহ ৬০টিরও বেশি দেশের গ্রাহক এই হলুদ ফোনটি প্রি অর্ডার করতে পারবেন। আর ১৪ মার্চ থেকে হলুদ রংসহ নতুন সিলিকন কেইসে এগুলো পাওয়া যাবে।আইফোনে অ্যাপলের এই রং ব্যবহারের প্রথম ঘটনা নয় এটি। এর আগে উজ্জ্বল হলুদ রঙের সংস্করণ এসেছিল আইফোন ৫সি ডিভাইসে। আর আইফোন ১১’তে এসেছিল তুলনামূলক বিবর্ণ এক সংস্করণ।যাই হোক, এর আগে আধুনিক আইফোন নকশায় কখনওই এই রং আসেনি। ফলে লাল ও এর প্রচলিত রং বাদে ব্যবহারকারীর কাছে অন্য কোনো রং বাছাইয়ের সুবিধা ছিল না।এই সংস্করণ চালুর পেছনের কৌশল তেমন চমকপ্রদ কিছু নয়। তাত্ত্বিকভাবে, পণ্য চক্রের মাঝামাঝি সময় নতুন রঙের ফোন আনলে আইফোন বিক্রিও বেড়ে যায়। পাশাপাশি, বসন্তের জন্য অ্যাপল ওয়াচ ব্যান্ডগুলোর আপডেট জানানোর সুযোগও পেয়েছে কোম্পানিটি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে শান্তিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদের উঠান বৈঠক

এবার হলুদ রঙেও পাওয়া যাবে আইফোন ১৪

আপডেট সময় ০৯:৩৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩