ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সিদ্দিকবাজারের ঘটনায় নাশকতার কিছু পাইনি আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সিদ্দিকবাজারের যে ঘটনা এতে নাশকতার কোনো কিছু পাইনি।সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিষয়টি কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “সিদ্দিকবাজারের যে ঘটনা এতে, নাশকতার কোনো কিছু পাইনি। সাইন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতা কিছু পাওয়া যায়নি।”বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ ও নতুন জঙ্গি সংগঠন আনসার ফিল হিন্দাল শারক্বিহর বিষয়ে পুলিশ প্রধান জানান, পাহাড়ে যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন একটি ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বলেন, “সম্প্রতি পাহাড়ে জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়া যায়। তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান পরিচালনা করেছি। এখনও সফলভাবে অভিযান পরিচালিত হচ্ছে। এছাড়া, রবিবার যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে আইএসপিআর বক্তব্য দেবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- সাবেক অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, এসবির উপ-মহাপরিদর্শক আমেনা বেগম, সাবেক ডিআইজি মিলি বিশ্বাস ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সিদ্দিকবাজারের ঘটনায় নাশকতার কিছু পাইনি আইজিপি

আপডেট সময় ০৯:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩