ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

কাদের- নির্বাচন ঠেকাতে চক্রান্ত শুরু হয়েছে

কাদের বলেন, তাদের (বিএনপি) কার্যক্রমে তারা বোঝাচ্ছে তারা নির্বাচনে আসবেও না, নির্বাচন করতেও দেবে না। তারা ২০১৩-১৪ সালের মতো আবারও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্র করছে। অশুভ আলামতও আমরা পাচ্ছি,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “তাদের (বিএনপি) কার্যক্রমে তারা বোঝাচ্ছে তারা নির্বাচনে আসবেও না, নির্বাচন করতেও দেবে না। তারা ২০১৩-১৪ সালের মতো আবারও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্র করছে। অশুভ আলামতও আমরা পাচ্ছি। নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন ঠেকাতে একটা চক্রান্ত শুরু হয়েছে।”বুধবার (১৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এমনও বলেছেন যে, নির্বাচনে কোনো খারাপ কিছু ঘটলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। তার মানে নির্বাচনের সময় খারাপ কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। তারা ২০১৩-১৪-১৫ সালের মতো অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে ফিরে যেতে চায়।”সেতুমন্ত্রী বলেন, “নির্বাচন বর্জন করে আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা যে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, রক্ত ঝরিয়েছিল, ত্রাস তৈরি করেছিল, সেই ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে তারা নতুন ষড়যন্ত্র শুরু করেছে।”তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে পুড়লে নিজেরাই পুড়বেন। যেকোনো মূল্যে আমরা সাংবিধানিক নির্বাচিত সরকার ব্যবস্থার ধারাবাহিকতা সমুন্নয় রাখবো। বিএনপির নেতাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্রের ট্রেন নির্বাচনের ট্রেন। কারও জন্য অপেক্ষা করবে না। জনগণের মুখোমুখি হতে ভয় না পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।”ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “বিএনপি হচ্ছে ভোট চুরির মহারাজা। ব্যালট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী পাঠিয়ে হাইকোর্টের নির্বাচন পণ্ড করতে দফায় দফায় বিএনপি হামলা করছে। সুপ্রিম কোর্টের নির্বাচনে জিততে তারা ব্যালট প্যাপার ছিনতাই করতে গিয়েছে। ব্যালট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে দফায় দফায় হামলা করেছে।”ওবায়দুল কাদের বলেন, “সেই ১/১১ বিরাজনীতিকরণের যে অশুভ তৎপরতা, সেই বিরাজনীতি করতে আবার চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনাকে রাজনীতি থেকে হটানোর জন্য আবারও বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সামনের দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত কঠিন। আমি সবাইকে আহ্বান করবো, আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই।”সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

কাদের- নির্বাচন ঠেকাতে চক্রান্ত শুরু হয়েছে

আপডেট সময় ১০:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩