ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বারান্দার চৌকিতে বড় বোন, উঠানে পড়ে ছিল ছোট বোনের লাশ

দুইজনই নিঃসন্তান ছিলেন। তাদের স্বামীরা অনেক আগেই বিয়ে করে অন্যত্র চলে গেছেন,বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ঘরের বারান্দার চৌকিতে বড় বোন ও উঠানের পাটিতে পড়ে ছিল ছোট বোনের লাশ।বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ভান্ডাখোলা গ্রামের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।তারা হলেন- মোল্লাহাট থানার বাসিন্দা জবেদা বেগম (৭৫) ও তার ছোট বোন আরা বেগম (৭০)। তারা উভয়ে নিঃসন্তান ছিলেন। বিয়ে করে অন্যত্র বসবাস করছেন দুই বোনের স্বামী।এদিকে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এসএম আশরাফুল আলম।প্রতিবেশীদের বরাত দিয়ে আশরাফুল আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন জবেদা ও আরা বেগম। বৃহস্পতিবার সকালে তাদের প্রতিবেশী সানজিদা বাড়িতে গিয়ে ঘরের বারান্দায় চৌকির ওপর জবেদার এবং উঠানে পাটির ওপর আরা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে গিয়ে দুই বোনের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।”প্রতিবেশীরা জানিয়েছেন, জবেদা ঘরের বারান্দায় এবং আরা বেগম বাড়ির উঠানে পাটির ওপর প্রতিদিন ঘুমাতেন। তাদের কোনো সন্তান ছিল না। দুই বোনের স্বামীরা অনেক আগেই বিয়ে করে অন্যত্র চলে গেছেন। এ অবস্থায় ভাই ওহাব শেখের পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করতেন তারা। ১০-১২ দিন ধরে গ্রামে ভিক্ষা করে নিজেরা রান্নাবান্না করে খেয়ে আসছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বারান্দার চৌকিতে বড় বোন, উঠানে পড়ে ছিল ছোট বোনের লাশ

আপডেট সময় ০৬:২২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩