ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

স্নাতকোত্তরের সার্টিফিকেট নেওয়া হলো না আফসানার

শত কষ্টের মধ্যেও দুই মেয়ের লেখাপড়া চালিয়ে নিচ্ছিলেন আফসানার মা কানিজ ফাতেমা,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন আফসানা মিমি (২৬)। কিন্তু সার্টিফিকেট আর নেওয়া হলো না। তার আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেছে তার জীবন প্রদীপ। মেয়েকে হারিয়ে এখন পাগলপ্রায় আফসানার মা কানিজ ফাতেমা (৫৩)।আফসানা মিমি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার প্রয়াত আবু হেনা মোস্তফা কামালের বড় মেয়ে।রবিবার (১৯ মার্চ) সকালে মা কানিজ ফাতেমা ও ছোট বোন রুকাইয়া ইসলাম রূপা গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে আফসানাকে ইমাদ পরিবহনের বাসে উঠিয়ে দেন। তার ঢাকা থেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল।আফসানার বাবা আবু হেনা মোস্তফা কামাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা ছিলেন। প্রায় ২০ বছর আগে তিনি মারা যান। এরপর কানিজ ফাতেমা একা হাতে দুই মেয়েকে বড় করেছেন। শত কষ্টের মধ্যেও তিনি দুই মেয়ের লেখাপড়া চালিয়ে নিচ্ছিলেন। আফসানার বোন রূপা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।আফসানা মিমি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ থেকে এমএস কোর্স সম্পন্ন করেছেন। সার্টিফিকেট আনতে যাওয়ার আগের দিন (শনিবার) মায়ের জন্য এক মাসের ওষুধ কিনে দেন তিনি।ইমাদ পরিবহনের ম্যানেজার মো. বাসু শেখ ঢাকা ট্রিবিউনকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটিতে গোপালগঞ্জের বিভিন্ন কাউন্টার থেকে ১৪ জন যাত্রী উঠেন। তাদের মধ্যে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিবচরের ইসলামী হাসপাতালে তিনজন, লাইফ কেয়ার হাসপাতালে এক জন, রয়েল হাসপাতালে একজনসহ কয়েকজন শিবচরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

স্নাতকোত্তরের সার্টিফিকেট নেওয়া হলো না আফসানার

আপডেট সময় ১০:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩