ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বাজারে লাগা আগুন দেখতে যাওয়ার পথে সড়কে নিহত ২

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে সিধলা ইউনিয়নের চরপাড়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার অটোরিকশা চালক হুমায়ুন কবির (২০) ও বেলতলী মধ্যপাড়া গ্রামের রুবেল মিয়া (৩২)।স্থানীয়দের বরাত দিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে সিএনজিচালক হুমায়ুন, রুবেলসহ পাঁচজন সিএনজিযোগে শ্যামগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের চরপাড়া মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান। গুরুতর আহত অবস্থায় রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি বলেন, “ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বাজারে লাগা আগুন দেখতে যাওয়ার পথে সড়কে নিহত ২

আপডেট সময় ১০:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩