ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের আলহাজ হাওলাদার শওকত আলী। পাশের উপজেলা মোংলার শাহেদা বেগম নাজুকে (৩৫) বিয়ে করেন তিনি।শনিবার (১৮ মার্চ) জাঁকজমকভাবে বিয়ের পিঁড়িতে বসেন তারা। ১০ লাখ এক টাকা দেনমোহরে নগদ পাঁচ লাখ টাকা উসুলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী দীর্ঘদিন ধরে বাগেরহাটের রামপাল সরকারি কলেজে শিক্ষকতা করতেন। একসময় পরিবারে হাল ধরতে এবং ভাই বোনদের মানুষ করতে গিয়ে বিয়ে করেননি। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতা, ভাইবোন ও সমাজসেবায় ব্যয় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও তিনি কখনো বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। তিনি সারা জীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।তবে অবসরে যাওয়ার পর বর্তমানে অনেকটা একাকীত্ব বোধ করছিলেন।বরের নিকটাত্মীয় আব্দুল হালিম খোকন বলেন, “তিনি আমাদের বড় ভাই, আমরা তার কাছে মানুষ হয়েছি, সারাটা জীবন সে আমাদের সুখ-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। বর্তমানে আমরা নিজেদের কর্ম ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে ওনাকে সময় দিতে পারি না। তিনিও একাকীত্ব বোধ করছেন। তার একাকীত্ব দূর করতে ও দেখভাল করতে তার একজন সঙ্গিনী খুবই দরকার। তাই আমরা তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি একপর্যায়ে রাজি হন।”আবদুল হালিম আরও বলেন, “কনের আগের সংসারের মেয়েটার দায়িত্ব আমার বড় ভাই নিয়েছেন। তারা বর্তমানে শান্তিতে সংসার করছেন। পরিবারসহ নতুন বর এবং কনে আগামীতে হজে যাবেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে নতুন দম্পতির জন্য দোয়া কামনা করছি।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

আপডেট সময় ১০:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩