ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

বিক্ষোভের কারণে প্যারিস যাচ্ছেন না ব্রিটিশ রাজা

ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের কারণে প্যারিস সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।ফ্রান্সের এলিসি প্রাসাদ এক বিবৃতিতে শুক্রবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।রাজ্যাভিষেকের পরে তার প্রথম সফর হওয়ার কথা ছিলো এটি।রবিবার (২৬ মার্চ) ফ্রান্সের প্যারিস ও বোরডক্স শহর পরিদর্শনে যাত্রা শুরু করার কথা ছিল চার্লসের।তবে দেশটিতে জানুয়ারিতে বিক্ষোভ শুরুর পর থেকে সবচেয়ে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার।ওই দিন ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। এ ছাড়া ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর একটি ব্রাঞ্চসহ বিভিন্ন দোকান ও রাস্তায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা।এমন সহিংস পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোরডক্স সফরে যাওয়ার কথা ছিল। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন অবশ্য নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন।  শেষ পর্যন্ত সফর বাতিল করলেন রাজা।ম্যাক্রোঁ সরকার ফ্রান্সের জনগণের চাকরির মেয়াদ ৬২ থেকে ৬৪-এ উন্নীত করতে চাইছে। এতে প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। তবে যেকোনো মূল্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

বিক্ষোভের কারণে প্যারিস যাচ্ছেন না ব্রিটিশ রাজা

আপডেট সময় ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩