ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

হাসপাতালে হাজতির মৃত্যু, পরিবারের দাবি ‘স্বাভাবিক’ নয়

 গত ১৫ ফেব্রুয়ারি থেকে এক মাদক মামলায় কারাগারে ছিলেন। মনিরুলের পরিবারের দাবি, এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়,হাসপাতালে নেওয়ার পথে সাতক্ষীরা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। মনিরুল ইসলাম (৪৫) নামে ওই হাজতি গত ১৫ ফেব্রুয়ারি থেকে এক মাদক মামলায় কারাগারে ছিলেন। তবে মনিরুলের পরিবারের দাবি, এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মনিরুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারাগারের জেলার মো. মামুনুর রশীদ।তিনি জানান, বেশ কয়েকদিন যাবৎ কারা হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন মনিরুল ইসলাম। তবে মনিরুলের স্ত্রী মনোয়ারা খাতুন বলেন, পুরোপুরি সুস্থ্য ছিলেন মনিরুল। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ফোনে কথা হয়েছে তার স্বামীর সঙ্গে। এ সময় শারিরীক অসুস্থতার কথা জানাননি মনিরুল। শনিবার সকাল ১০টায় জেলগেটে দেখা করতে গেলে তিনি মনিরুলের মৃত্যুর খবর পান।মনোয়ারার প্রশ্ন, শুক্রবার রাতে তার স্বামী মারা গেলেও কারা কর্তৃপক্ষ কেন সেই খবর সঙ্গে সঙ্গে তাদের জানায়নি? এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়।সদর হাসপাতালের চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানিয়েছেন, “শুক্রবার রাতে ওই আসামিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”এ বিষয়ে জানতে কারাগারের চিকিৎসক ডা. আসাদুজ্জামান পলাশের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বসু জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

হাসপাতালে হাজতির মৃত্যু, পরিবারের দাবি ‘স্বাভাবিক’ নয়

আপডেট সময় ০৯:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩