ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির

পবিত্র ওমরা হজ পালন করে ফেরার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।নিহতদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অন্যজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার জানান, তারা দুজনই সৌদি আরব প্রবাসী ছিলেন। সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইজা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কার উদ্দেশে রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি এই দুই নাগরিক। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।এদিকে, পরিবারের দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা-বাবা ও স্বজনরা। তারা লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন জানান, নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সৌদি আরবের সড়কে প্রাণ গেলো ২ বাংলাদেশির

আপডেট সময় ১১:১৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩