ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী ও স্বার্থান্বেষী মহলও সক্রিয় হয়ে উঠেছে। তারা নানাভাবে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এ ব্যাপারে সর্বদা সতর্ক হতে হবে।শনিবার (১ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এ সময় রমজানে সাধারণ মানুষের ভোগান্তি হয়, এমন কার্যক্রম এড়িয়ে চলতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে এক-এগারোর কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে উঠেছে উল্লেখ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগ দিয়েছে। তারা যেন দেশে কোনও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় দিবস পালনের পাশাপাশি দলীয় কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হবে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনকে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের জন্য বলা হয়। সেই সঙ্গে রমজানে বিএনপি আন্দোলনে নামলে কাউন্টার কর্মসূচি দেওয়া যাবে না।তবে ইফতার ও ঈদসামগ্রী বিতরণের মাধ্যমে গরিব মানুষের পাশে থাকতে হবে। মানুষের যাতে ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে, যোগ করেন তিনি।বৈঠকে আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলো ইস্যু নিয়ে বলেন, আমাদের দলের কেউ কেউ প্রথম আলোর বিভিন্ন কার্যক্রমে নানাভাবে যুক্ত হন। অনেক না বুঝেই তাদের কর্মকাণ্ডে ঢুকে পড়েন। এ নিয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রথম আলোর কার্যক্রমে সতর্ক থেকে পর্যবেক্ষণ করতে হবে।বৈঠকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটি দ্রুত দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সঙ্গে দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দেওয়ারও নির্দেশ দেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩