ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বেলবাড়ীর ডাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে। এসময় বিএসএফ গুলিতে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (১ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার বুড়িমারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বুড়িমারী দাখিল মাদরাসা (কলাবাগান) এলাকার চেনু মিয়ার ছেলে। একই এলাকার হেদুল মিয়ার ছেলে শহিদুল ইসলাম(৩০) বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৪ নম্বর মেইনপিলারের শমসেরনগর বেলবাড়ীডাঙা এলাকায় ৫/৭জন বাংলাদেশি ভারতীয় গরু পারাপার করার সময় কোচবিহার মেখলিগঞ্জ ১৬৯ বিএসএফ ব্যাটলিয়নের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল নিহত ও শহিদুল গুলিবিদ্ধ হন। অন্যরা হতাহতদের নিয়ে পালিয়ে আসেন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। আহত শহিদুল রংপুরের একটি হাসপাতালে  চিকিৎসা নিচ্ছেন।তিস্তা-২ বিজিবি-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এএম মাহবুবুল আলম খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, ৬১-বিজিবি ব্যাটালিয়নের শমসের নগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, ‘শনিবাররাকে বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর আমরা শুনেছি। আমরা তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩