ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পাঁচ সিটির নির্বাচনি তফসিল: ভোট হবে ইভিএমে

গাজীপুরসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের ভোট গ্রহণে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পাঁচ সিটিতেই ভোটগ্রহণ করা হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)।সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিশন সচিব মো জাহাংগীর আলম বিস্তারিত তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, পাঁচ সিটির ভোটের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এসব নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরাও। ঘোষিত তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন বাছাই করা হবে ৩০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৮ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।ইসি জানায়, গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ থেকে। অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর সিটির ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।গাজীপুরের পর দ্বিতীয় পর্যায়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুই সিটিতে করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে ১৮ মে এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। এই দুই নগরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ জুন।কমিশন সূত্রে জানা গেছে,  এবং তৃতীয় পর্যায়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে খুলনা ও রবিশালের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ২১ জুন।তৃতীয় পর্যায়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই সিটি করপোরেশনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়ন বাছাই করা হবে ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পাঁচ সিটির নির্বাচনি তফসিল: ভোট হবে ইভিএমে

আপডেট সময় ০১:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩