ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

হবিগঞ্জের লাখাইয়ে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

হবিগঞ্জের লাখাইয়ে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার মকসুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল জলিল (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বলেন, ‘মকসুদপুর গ্রামের ইউপি সদস্য সবুজ মিয়ার সঙ্গে সাবেক ইউপি সদস্য নওয়াজ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল জলিল ঘটনাস্থলেই নিহত হন।’ ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

হবিগঞ্জের লাখাইয়ে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩