ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কুয়াকাটায় জলকেলি উৎসব

পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার বিকালে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে জলকেলিতে মাতোয়ারা ছিল রাখাইন কিশোর-কিশোরীরা।এর আগে বেলা ১১টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। করোনায় দুই বছর বন্ধ থাকার পর গত বছর এ অনুষ্ঠান স্বল্প পরিসরে শুরু হয়। এ বছর আনুষ্ঠনিকভাবে এ অনুষ্ঠানের আয়োজনে রাখাইদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিনের সভাপত্বিতে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,  কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের, কুয়াকাটা টু্রিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, টু্রিস্ট পুলিশ পরিদর্শক মনিরুল হক ডাবলু, রাখাইন প্রতিনিধি অ্যাডভোকেট চানচান প্রমুখ।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইফিঊচ্যান রাখাইন বলেন, ‘পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। পরের দুই দিন থাকে জলকেলি উৎসব।’মিয়াসুই রাখাইন বলেন, ‘এ অনুষ্ঠানে মূলত তরুণীদের কাছ থেকে রাখাইন তরুণদের পানি কিনতে হয়। তরুণীদের পানি কিনতে হয় না। তারা এখানে সংরক্ষিত পানি ব্যবহার করতে পারেন।’কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন বলেন, ‘জলকেলি উৎসব আগে প্রত্যেকটি পাড়ায় অনুষ্ঠিত হতো। এখন আর্থিক সংকটের কারণে সব পাড়ায় অনুষ্ঠিত হয় না। এ অনুষ্ঠান আয়োজন করতে মোটা অংকের টাকা খরচ হয়। আমার বিভিন্ন মাধ্যমে অনুদান নিয়ে কুয়াকাটায় আয়োজন করছি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কুয়াকাটায় জলকেলি উৎসব

আপডেট সময় ১২:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩