ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

‘পজিটিভ না থাকলে মানুষ বাঁচতে পারবে না’

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল হ্যান্ডেলের পাতা খুললেই দেখা যায় খারাপ কিংবা নেতিবাচক খবরের ছড়াছড়ি। সঙ্গে কাদা ছোড়াছুড়ি, বিতর্ক-সমালোচনা আর নিন্দার গল্পগাথা। তারকাদের সামাজিক কিংবা মানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও নেতিবাচক শব্দের মিছিল লেগে থাকে হরহামেশা। কিন্তু এসব নেতিবাচক ঝড়ের ভেতরে কি কোনও ইতিবাচক বিষয় নেই? যা নিন্দা-সমালোচনার স্রোতের বিপরীতে ভালো-আলোর দিকে উৎসাহিত করবে ভক্ত কিংবা সমাজকে। থাকলে সেটা কেমন? এবারের ঈদ বিশেষ আয়োজনে শোবিজ তারকাদের কাছ থেকে তেমন কিছুই জানার চেষ্টা করেছে বাংলা ট্রিবিউন। এ পর্বে রইলো ব্যান্ড তারকা তানযীর তুহীনের দৃষ্টিভঙ্গি।

‘আভাস’ ব্যান্ডের এই শিল্পী বলেন, ‘সব কিছুর পরও দেশের মানুষ সুখে আছে, বেঁচে আছে, এটাই তো পজিটিভ ব্যাপার। আর পজিটিভ না থাকলে তো মানুষ বেঁচে থাকতে পারবে না। নতুন স্বপ্ন দেখা, নতুন কিছু সৃষ্টি করতে পারবে না।’সোশ্যাল মিডিয়ায় মানুষের যে নেতিবাচক চর্চা, এটা প্রকৃত শিক্ষার অভাবে ঘটছে বলে মনে করেন তুহীন। তার ভাষ্য, ‘তাদের শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা থাকলে তো কেউ এমন নেতিবাচক বিষয়ে চর্চা করার কথা না। কারণ, প্রকৃত শিক্ষা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, ইতিবাচক মনোভাব তৈরি করে।’

তানযীর তুহীন

ঈদ উপলক্ষে কোনও নতুন গান আসছে না বলে জানালেন তানযীর তুহীন। তবে কিছু দিন পরই তার ব্যান্ড ‘আভাস’ থেকে নতুন গান আসবে। সেটি সম্পর্কে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।উল্লেখ্য, তানযীর তুহীন দেশের ব্যান্ড মিউজিকে অন্যতম সফল কণ্ঠ। নন্দিত ব্যান্ড ‘শিরোনামহীন’-এ তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এছাড়া একক শিল্পী হিসেবেও তিনি একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

‘পজিটিভ না থাকলে মানুষ বাঁচতে পারবে না’

আপডেট সময় ১০:০০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩