ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২৫ এপ্রিল) সরকারি সফরে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এটি উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন।এরপর সকাল ৭টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ে।এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে ওয়াশিংটন যাবেন। সেখান থেকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

১৫ দিনের সরকারি এই সফর শেষে আগামী ৯ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩