ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

পাঁচদিন ধরে নিখোঁজ, রেললাইনে মিললো কৃষকের লাশ

নিখোঁজের পাঁচদিন পর জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন থেকে জালাল হোসেন (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর লেভেল ক্রসিং থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।জালাল বগুড়া জেলার সোনাতলা উপজেলার মুন্নুসালা নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজের পাশাপাশি লোহার তৈরি জিনিসপত্রের ব্যবসা করতেন।আক্কেলপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ঈদ স্পেশাল ট্রেনে কেটে সকাল ৭টার দিকে স্টেশনের দক্ষিণ আউট সিগন্যালের পাশে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাই। ঘটনাস্থলে ওই ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করে রেলওয়ে পুলিশকে খবর দিই। মোবাইল ফোনে নিহতের চাচাতো ভাই আরিফ হোসেনের সঙ্গে কথা হয়।নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানান, ঈদের দুদিন আগে বৃহস্পতিবার বিকালে জালাল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করে তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে জালালের মোবাইল থেকে কল পেয়ে জানতে পারি তার মরদেহ আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ পাশে রেল ক্রসিংয়ে পড়ে আছে। সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার পরিদর্শক মুক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

পাঁচদিন ধরে নিখোঁজ, রেললাইনে মিললো কৃষকের লাশ

আপডেট সময় ১২:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩