ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

বাসের চাকায় পিষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু

দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মামা ও ভাগিনার নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শহরের রামনগর এলাকার আখিলউদ্দীনের ছেলে বাবুল হোসেন (৫৫) ও একই এলাকার মাসুমের ছেলে সোহান (২৪)। তারা সম্পর্কে মামা-ভাগনে। তাদের মধ্যে বাবুল হোসেন ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে দুইজন ফুলবাড়ীর এলুয়াড়ি ইউনিয়ন ভূমি অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর চুনিয়াপাড়ায় বগুড়া থেকে দিনাজপুরমুখী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। কিছুদুর গিয়ে বাসটি থামিয়ে চালক, হেলপার ও বাসের স্টাফরা পালিয়ে যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই জনের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথি দাস।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

বাসের চাকায় পিষ্ট হয়ে মামা-ভাগনের মৃত্যু

আপডেট সময় ০১:২২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩