ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী একটি তেলের ট্যাংকার জব্দের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ট্যাংকারটি ইরানের নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এতে কয়েকজন ক্রু আহত হন। ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইএরএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জ-পতাকাবাহী জাহাজটি ইরান নৌবাহিনীর সদস্যরা আটক করেছে।ইরানের সামরিক বাহিনী জানায়, বুধবার (২৬ এপ্রিল) রাতে পারস্য উপসাগরে একটি অজানা জাহাজ ইরানের জাহাজের সঙ্গে সংঘর্ষের পর জব্দ করা হয়। কয়েকজন ইরানি ক্রু নিখোঁজ এবং আহত হন। ওমান সাগরে পালিয়ে যাওয়ার সময় জাহাজটিকে আটকে দেওয়া হয়। পরবর্তীতে ইরানি জলসীমানার দিকে ঘুরানোর নির্দেশ দেওয়া হয়।

ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাংকার অ্যাডভান্টেজ সুইট আটক করেছে ইরান। বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর।ট্যাংকারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনের দিকে যাচ্ছিল। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তেলের ট্যাংকার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পঞ্চম নৌবহর। এই অঞ্চলে জাহাজে ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ চলাচলে অধিকারে হস্তক্ষেপের নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

আপডেট সময় ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩