মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বসির হাওলাদার (৩৫) এবং সুজন (২৫)। বসির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার মৃত রশিদ হাওলাদারের ছেলে। সুজন যশোর জেলার কোতয়ালি থানার বেখুটিয়া স্বজলপুর এলাকার মো. মিজানের ছেলে।শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙি বহন করা ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে যায়। ওই ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি মেরামত করছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির এবং ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সুজন নিহত হন।শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’
ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক : - আপডেট সময় ১১:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- ৬৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
















