ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো

পরপর তিন দফা দাম কমার পর বাড়লো এলপিজির দাম। চলতি মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৩৫ টাকা। যা গত এপ্রিল মাসে ছিল ১১৭৮ টাকা, আর এর আগের মাসে অর্থাৎ মার্চে ছিল ১৪২২ টাকা। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও।আজ মঙ্গলবার (২ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।এদিকে মে মাসে অটোগ্যাসের দাম ৫৪ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।বিইআরসি জানায়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার করে ধরা হয়েছে।বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারের এলপিজির দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জানুয়ারি মাসে প্রতি লিটারের দাম ছিল শূন্য দশমিক ২২ পয়সা। ফেব্রুয়ারি মাসে বেড়ে হয় শূন্য দশমিক ২৭ পয়সা। মার্চ মাসে ছিল শূন্য দশমিক ২৬ পয়সা। এপ্রিল মাসে শূন্য দশমিক ২১ পয়সা। আর এবার তা বেড়ে দাড়িয়েছে শূন্য দশমিক ২২ পয়সা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো

আপডেট সময় ০৪:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩