ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ইউক্রেন সীমান্তে বিস্ফোরণে আরও এক রুশ ট্রেন লাইনচ্যুত

কিয়েভের পাল্টা হামলা শুরুর আগেই ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণে আরও একটি রুশ মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বগোমাজ জানান, ‘ট্রেনটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে লাইনচ্যুত হয়।’ বিস্ফোরণে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান বগোমাজ। আগের দিন সোমবার একই স্থানে আরেকটি রুশ ট্রেন বিস্ফোরণে লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় কিয়েভকে দায়ী করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।২০১৪ সালে রুশ দখলকৃত ক্রিমিয়াসহ রাশিয়ার মূল ভূখণ্ডে সম্প্রতি ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। গত চার দিনে বিস্ফোরণের ঘটনায় দুটি রুশ ট্রেন লাইনচ্যুত ছাড়াও ক্রিমিয়ার তেল ডিপোতে ড্রোন হামলা হয়। এ ঘটনায় রাশিয়ার সেন্ট পিটাসবার্গের কাছেও বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়।২০২২ এর যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের নিরাপদ দাবি করে আসছিল রাশিয়া। তবে মঙ্গলবার নিজেদের নিরাপত্তা হুমকির বিষয়টি শিকার করে ক্রেমলিন।ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এমন সন্ত্রাস হামলার পেছনে কিয়েভ দায়ী, কিন্তু আমরা সতর্ক আছি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করছে আমাদের গোয়েন্দা সংস্থা।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ইউক্রেন সীমান্তে বিস্ফোরণে আরও এক রুশ ট্রেন লাইনচ্যুত

আপডেট সময় ০২:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩