ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে কিশোর মহিউদ্দিন (১৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গলগন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি শফিকুলকে কয়েকদিন আগে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়।কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ২০০৮ সালের ১৬ অক্টোবর মহিউদ্দিনকে আসামিরা একটি মোবাইল ফোনের জন্য হত্যা করে। পরদিন বাড়ির পাশের একটি বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফজলুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।২০১৭ সালের ১৯ জুলাই গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া ওই মামলায় পাঁচ জনকে ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে দুইজন আসামি উপস্থিত থাকলেও নুরুল ইসলামসহ অপর তিন আসামি পলাতক ছিল।১৪ বছর পর শুক্রবার ভোরে ময়মনসিংহের কোতোয়ালী থানার গলগন্ডা এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় ০১:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩