ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমান মুকুকে (৪৭) গুলি করে হত্যার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। শনিবার (৬ মে) দিবাগত রাতে পাংশা থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি ককটেলসহ তাদের গ্রেফতার করা হয়।রবিবার (৭ মে) বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।গ্রেফতার ব্যক্তিরা হলো– পাংশার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রামের মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার, শেখপাড়ার নুর আলী মণ্ডলের ছেলে রাসেল মণ্ডল, কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে রমজান শেখ।নিহত মিজানুর রহমান মুকু পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বশাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞান) ছিলেন। এ ছাড়াও এলাকার বাজারে তিনি সারের ব্যবসা করতেন।এর আগে মঙ্গলবার মুকুর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ৫ আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, গত (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে শিক্ষক মিজানুর রহমান দোকানের হালখাতা শেষে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

আপডেট সময় ০৫:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩