ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রবিবার (৭ মে) বিকাল পর্যন্ত কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রবিবার জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়াল, আগুয়ান-৭১ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস ও এসএম শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ৭ মে বিকাল পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের প্রচার-প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।এবারের নির্বাচনে মহানগরীর ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন বলে জানান তিনি।জানা গেছে, ৭ মে পর্যন্ত ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্বোচ্চ ১১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর ৮ নম্বর ওয়ার্ডে এ পর্যন্ত কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী

আপডেট সময় ০৯:২৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩