ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

অতিতীব্র হতে পারে মোখা, সতর্ক পশ্চিমবঙ্গ

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন অঞ্চলে শুক্রবার ঘূর্ণিঝড় মোখা খুব তীব্র ঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন ভারতীয় কর্মকর্তারা। ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী মোতায়েন হয়েছে পশ্চিমবঙ্গে।

এনডিআরএফ কর্মকর্তা গুরমিন্দর সিং বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা ১২মে প্রবল ঝড়ে এবং ১৪ মে খুব প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আমরা এই অঞ্চলে আটটি দল এবং ২০০ উদ্ধারকারী মোতায়েন করেছি। ১০০ জনের আরেকটি উদ্ধারকারী দল প্রস্তুত আছে’।ঘূর্ণিঝড় পর্যবেক্ষণকারী ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা রবিবারের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কক্সবাজারের কাছে বাংলাদেশের নিম্নাঞ্চলীয় উপকূলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আইএমডি।জেলে এবং ভ্রমণকারীদের রবিবার পর্যন্ত মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে না যেতে বলেছে আবহাওয়া অফিস। কর্মকর্তারা বলেছেন, জরুরি সেবাগুলো যে কোনও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চব্বিশ ঘণ্টা কাজ করছে।এ ছাড়া উত্তর-পূর্বের কিছু রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে ত্রিপুরা ও মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ আসামেও রবিবার বৃষ্টি হবে বলে জানিয়েছে আইএমডি।মোখা’ নামটি ইয়েমেনের প্রস্তাবিত। দেশটির একটি ছোট মাছ ধরার গ্রামের ওপর ভিত্তি করে এই নামকরণ করা হয়েছে। গ্রামটি কফি উৎপাদনের জন্যও পরিচিত। বিভ্রান্তি এড়াতে আবহাওয়ার পূর্বাভাসকরা প্রতিটি গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের একটি করে নাম দিয়ে থাকেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

অতিতীব্র হতে পারে মোখা, সতর্ক পশ্চিমবঙ্গ

আপডেট সময় ১২:৪০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩