ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন মার্কিনি

হাঁসের বাচ্চাদের ব্যস্ত চৌরাস্তা থেকে নিরাপদ স্থানে নিতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮ টা ১৫ মিনিটে ক্যালিফর্নিয়ায় এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

ক্যালিফোর্নিয়ার সেই ৪১ বছরের ব্যক্তির নাম ক্যাসি রিভারা। ক্যালিফর্নিয়ার উত্তর-পূর্ব স্যাক্রামেন্টো শহর থেকে ২৫ মাইল দূরে রকলিনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন এক কিশোর চালক। অবশ্য তাকে এখনও গ্রেফতার করা হয়নি।প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দুর্ঘটনার আগে হাঁসগুলোকে নিরাপদে রাস্তা পার করে দিয়েছিলেন রিভারা।এক বিবৃতিতে রকলিনের পুলিশ জানিয়েছে, ‘রাস্তা পার হতে থাকা হাঁসের বাচ্চাদের তিনি সাহায্য করছিলেন বলে জানা গেছে। তবে যেহেতু সেই ব্যক্তি মাঝ রাস্তায় ছিলেন, এক কিশোর গাড়ি চালক এমন দুর্ঘটনা ঘটায়।’সামার পিটারসন নামক একজন প্রত্যক্ষদর্শী জানান, “সবাই বলছিল, ‘ঘটনাটি খুবই সুন্দর, তিনি খুবই মহানুভব’। এবং হঠাৎ করেই এক গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে।”দুর্ঘটনাস্থলে ফুল ও খেলনা হাঁসের বাচ্চা রেখে ক্যাসি রিভারার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন স্থানীয় লোকজন। এছাড়া রিভারা একজন ভালো মানুষের পাশাপাশি একজন ভালো স্বামী ও বাবা ছিলেন বলে জানিয়েছেন তার পরিচিত মানুষেরা।তার স্ত্রী অ্যাঞ্জেল চৌ এক বিবৃতিতে বলেন, ‘ক্যাসিকে এতটা ভালোবাসার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের জীবনে ক্যাসির এমন ইতিবাচক প্রভাব দেখে কৃতজ্ঞতা অনুভব করছি।’তবে ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে অঞ্চলটির পুলিশ ডিপার্টমেন্ট।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন মার্কিনি

আপডেট সময় ০৫:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩