ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ভিনিসিয়ুসের ঘটনায় ব্রাজিলের প্রতিবাদ

ঘরের ছেলে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বর্ণবাদী আচরণ ভালোভাবে নেয়নি ব্রাজিল! তাইতো বর্ণবাদের প্রতিবাদ এবং ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানাতে রিও ডি জেনেইরোর আইকনিক ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার আলোহীন হয়ে থাকলো ঘণ্টাখানেকের মতোন।ক্রাইস্ট দ্য রিডিমারকে আলোহনী করে রাখা হয় গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। লা লিগায় ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণে পুরো ব্রাজিল তো বটেই, নিন্দা জানাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। যার আঁচ গিয়ে পড়েছে স্পেনের মাটিতেও। ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় মাদ্রিদে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবে তারা।ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটাতে ঘটেছে এই নিন্দাসূচক কাণ্ড। তার পর থেকে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে ব্রাজিলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ওই ঘটনায় ব্রাজিলের স্প্যানিশ রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ জানিয়েছেন তারা, ‘এই মুহূর্তে ব্রাসিলিয়ায় স্প্যানিশ রাষ্ট্রদূত নেই। কিন্তু টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করেছি। বার বার ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আক্রমণে ব্রাজিল সরকার যে অসন্তুষ্ট, সেই কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পর্যাপ্ত পদক্ষেপ যে নেওয়া প্রয়োজন, সেটার গুরুত্বের কথাও বলা হয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ভিনিসিয়ুসের ঘটনায় ব্রাজিলের প্রতিবাদ

আপডেট সময় ০৫:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩