ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানিয়ে খেললো রিয়াল মাদ্রিদ-ভায়েকানো

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদের শিকার হওয়ার পর থেকেই আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। এমন সময়ে কারও মনোযোগ কি আর রিয়াল মাদ্রিদের ম্যাচে থাকে? তাই পরিস্থিতি বুঝে লা লিগায় খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোস। রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামার পর দেখা গেলো আসলে এই ম্যাচটা ছিল ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানানোর।ইনজুরিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গার ম্যাচে না থেকেও ছিলেন। সংহতি জানাতে তার ২০ অঙ্কিত জার্সি পরে খেলতে নেমেছিল রিয়াল। দুই দলের অধিনায়কও বর্ণবাদ বিরোধী বার্তায় ভরা আর্মব্যান্ড পরেছিলেন। বর্ণবাদের প্রতিবাদ জানাতে সবাই সোচ্চারও ছিলেন। তাই তো ২০ মিনিটে ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার প্রতি সংহতি জানাতে তার নাম ধ্বনিত হয়েছে পুরো স্টেডিয়ামে। সেখানে শোভা পাওয়া ব্যানারেও লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিয়ুস। অনেক হয়েছে…।’ভিনিয়ুস ম্যাচটায় না খেললেও শুরুতে হাজির হয়েছিলেন। হাত নেড়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেখা যায় তাকে। পুরোটা ম্যাচ দেখেছেন স্ট্যান্ডে বসে। তার সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে জিতেছে রিয়াল। ৩১ মিনিটে প্রথম গোলটি করেছেন বেনজেমা। ৮৪ মিনিটে দে তমাস একটি গোল শোধ দিলেও লাভ হয়নি তাতে। বরং ৮৯ মিনিটে স্কোর ২-১ করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুসের স্বদেশি রদ্রিগো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ভিনিসিয়ুসের প্রতি সংহতি জানিয়ে খেললো রিয়াল মাদ্রিদ-ভায়েকানো

আপডেট সময় ১১:০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩