ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সিটির টানা জয় থামিয়ে ইউরোপা লিগে ব্রাইটন

প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। কিন্তু শেষ দিকে এসে টানা জয়ের ছন্দ ধরে রাখতে পারলো না। ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তাতে টানা ১২ ম্যাচ জয়ের ধারায়  তাদের ছেদ পড়েছে। সিটির সঙ্গে ড্র করায় লাভ হয়েছে ব্রাইটনের। ইউরোপা লিগ নিশ্চিত করেছে তারা।ট্রেবল জয়ের লক্ষ্যে ছুটতে থাকা সিটি এগিয়ে যায় ২৫ মিনিটে। আর্লিং হাল্যান্ডের অ্যাসিস্টে জাল কাঁপান ফিল ফোডেন।সমতা ফেরাতে বেশি সময় লাগেনি ব্রাইটনেরও। ৩৮ মিনিটে ২৫ গজ দূর থেকে অসাধারণ এক শটে গোল করেছেন ১৯ বছর বয়সী এনসিসো। অবশ্য ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের। সেটি জাল কাঁপালে ব্রাইটনের স্কোরলাইন ২-১ হয়ে যেত। সেটি হয়নি ড্যানি ওয়েলবেকের ফ্রি কিক সরাসরি ক্রসবারে আঘাত করায়।  বিরতির পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে আবার সিটিও গোল পেয়েছিল। হাল্যান্ড ৭৯ মিনিটে জাল কাঁপালেও তার আগে নিজের মার্কারকে টেনে ধরায় ভিএআরে সেটি বাতিল হয়েছে।ড্রয়ের ফলে টেবিলে শীর্ষ ছয়ে থাকাটা নিশ্চিত করে ফেলেছে ব্রাইটন। তাতে নিশ্চিত হয়েছে আগামী আসরের ইউরোপা লিগ।  লিগ শিরোপা জেতা ম্যানসিটির পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৯। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাইটন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সিটির টানা জয় থামিয়ে ইউরোপা লিগে ব্রাইটন

আপডেট সময় ১১:০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩