ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিন জন মারা গেছেন। রবিবার (২৮ মে) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লাগলে তারা দগ্ধ হন। এদিন ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন– ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী নুরনাহার বেগম (৪০), তাদের মেয়ে ফারিজা (৩) এবং ছেলে মারুফ (১)।

এ ঘটনায় ইমন (২৮) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুনে দগ্ধ চার জনকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন জন মারা গেছেন। মৃতদের লাশ মর্গে রাখা হয়েছে।’

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টার পর ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার তোতা মিয়ার ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ছয়টি টিনের ঘর পুড়ে গেছে। দগ্ধ হন চার জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় তারা ঘরে ঘুমাচ্ছিলেন।’

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এই চার জন দগ্ধ হন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, ‘হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩