ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

সমুদ্রপ্রিয় নির্মাতা ছিলেন তিনি। তাই বারবার তার নাটকে উঠে এসেছে সমুদ্রের বিশালতা, সৌন্দর্য আর অন্তহীন মুগ্ধতা। তিনি মোহন খান। মঙ্গলবার (৩০ মে) রাতে মারা গেছেন এই গুণী নির্মাতা। খবরটি নিশ্চিত করেছেন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি জানান, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোহন খান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

গত এপ্রিল মাসে মোহন খানের ব্রেন টিউমার ধরা পড়ে। তখন জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করানো হয়। কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন বটে। কিন্তু মে মাসের শুরুর দিকেই ফের অসুস্থ হয়ে পড়েন মোহন খান। এবার তার ঘাড়ে স্পাইনাল কর্ডের ওপরের প্রেশার পয়েন্টে একটি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে কামরুজ্জামান সাগর জানান, বুধবার (৩১ মে) বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে।

আশির দশকের শেষভাগে শোবিজে নির্মাতা হিসেবে পথচলা শুরু হয় মোহন খানের। তার নির্মিত প্রথম নাটক ‘আমার দুধমা’ প্রচার হয় বিটিভিতে। পরবর্তী সময়ে তার নির্মাণে ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে ওঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’র মতো নাটক পেয়েছে দর্শক।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন

আপডেট সময় ১২:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩