ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিব-উন নবী সোহেল ও শামা ওবায়েদের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ জুলাই

রাজধানীর রমনা থানার গাড়ি ভাঙচুরের অভিযোগে করা এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৪ জুন) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চকবাজার থানাধীন বকসীবাজারস্থ বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় যাচ্ছিলেন। তখন রমনা মডেল থানাধীন হেয়ার রোডের পশ্চিম মাথার রমনা পার্ক সংলগ্ন রাস্তার ওপর বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের মহানগর এবং থানা পর্যায়ের প্রায় ২০০-২৫০ জন নেতাকর্মী ব্যানার, লাঠিসোঁটাসহ মিছিল সহকারে ভিআইপি রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে ৩-৪ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় ২ লাখ ৪০ হাজার টাকার সম্পদের ক্ষতিসাধন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন ২০১৮ সালের ৩ জানুয়ারি এসআই মো. শফি ইসলাম বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামাদের আসামি করে রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩২, ৩৫৩, ৩০৭, ৪২৭, ১০৯ ও ৩৪ নং ধারায় অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিব-উন নবী সোহেল ও শামা ওবায়েদের বিরুদ্ধে প্রতিবেদন ১৮ জুলাই

আপডেট সময় ০৫:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩