ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

রাজধানীতে মাচা ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাঁচ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ভেঙে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।  রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজের সময় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মো. রবিউল ইসলাম (৩০) ও মো. সুমন (২৯)। আহত কামাল ও সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া তৌফিক জানান, আফতাবনগর জি ব্লকের ৮ নম্বর রোডের ৬ নম্বর বাসার পাঁচ তলায় বাইরের সাইডে মাচা বেঁধে প্লাস্টারের কাজ চলছিল। এসময় হঠাৎ মাচা ভেঙে সবাই নিচে পড়ে যান। পরে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য দুজন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রবিউল ও সুমনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার কড়াইকাটায়। রবিউলের বাবার নাম মংলা শেখ ও সুমনের বাবার নাম আনোয়ার হোসেন। বর্তমানে দুজনেই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

রাজধানীতে মাচা ভেঙে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০২:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩