ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সুদের টাকার জন্য দম্পতিকে মারধরের অভিযোগ

নেত্রকোনায় সুদের টাকা না পেয়ে এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কেন্দুুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের সাদার গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে। আহতরা হলেন, বাবুল মিয়া (৫৫) ও তার স্ত্রী শামছুনাহার (৫০)।

ভুক্তভোগী ওই দম্পতির স্বজনদের অভিযোগ, প্রতিবেশী শহীদ মিয়ার কাছ থেকে শতকরা ১০ টাকা সুদে ১০ হাজার টাকা ধার নেন বাবুল ও তার স্ত্রী শামছুনাহার। দুই বছর নিয়মিত সুদ দিয়েছেন তারা। গত দুই বছর আগেই সুদাসলে একসঙ্গে ২৫ হাজার টাকা পরিশোধ করে ঋণমুক্তির জন্য মাফ চান তারা। এরপরও তাদের কাছে আরও এক লাখ টাকা পাবেন এমন দাবি করে আসছিলেন শহীদ মিয়া। এ নিয়ে বৃহস্পতিবার সকালে শহীদ মিয়ার পক্ষ নিয়ে তার চাচাতো ভাই আবুল মিয়া ও হলুদ মিয়া ওই দম্পতির ওপর হামলা চালায়। হামলায় বাবুল মিয়া ও শামছুনাহার গুরুতর আহত হন।

প্রথমে তাদের উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত বাবুল মিয়ার অভিযোগ, তার ডান হাতের হাড় ভেঙে গেছে। তার স্ত্রীর বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে।

শামছুনাহার অভিযোগ করে বলেন, তার ভাই নেই। বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনার জন্য স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। তাদের বেধড়ক মারপিট করে গোয়ালে থাকা একটি গরু ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা।

একই গ্রামের আছাব উদ্দিন জানান, সুদের টাকা সুদাসলে দুই বছর আগে দিয়ে দিয়েছে। এখনও তারা এক লাখ টাকা দাবি করছে। এ নিয়ে ঝামেলা। তাদের ওপর হামলার পর একটি গরু তারা নিয়ে গিয়েছিল। পরে ইউনিয়ন পরিষদ সদস্যের সহায়তায় গরুটি উদ্ধার হয়েছে।

কেন্দুুয়া থানার ওসি আলী হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সুদের টাকার জন্য দম্পতিকে মারধরের অভিযোগ

আপডেট সময় ০৩:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩