ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

সৌদিতে কারখানায় আগুন, সাত বাংলাদেশি নিহত

সৌদি আরবে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশির করুণ মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুইজন ভিনদেশি নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। এখন পর্যন্ত জানা গেছে নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর।

বাকি তিনজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন।

জানা গেছে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন। লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

সৌদিতে কারখানায় আগুন, সাত বাংলাদেশি নিহত

আপডেট সময় ০১:৫৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩