ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া বাজারে হক রেস্টুরেন্টে যুক্ত হলো নতুন স্বাদের আয়োজন Logo শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

পোল্যান্ডে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

উদ্ধারকর্মীরা জানান, বিমানটিতে তিনজন আরোহী ছিল। এটি লোহার হ্যাঙ্গারে ধাক্কা দেওয়ার সময় ঝড়ের কবল থেকে রক্ষা পেতে সেখানে ১৩ জন আশ্রয় নিচ্ছিল।

ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, এ বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে পাইলটও রয়েছে বলে জানান তিনি।

বিমানটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি ছোট বিমানবন্দরে অবতরণ করেছিল। জায়গাটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।

স্থানীয় দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এটি ছবিতে দেখা যাচ্ছে বিমানটির লেজের অংশ হ্যাঙ্গারের বাইরে বের হয়ে থাকতে দেখা গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

পাথারিয়া বাজারে হক রেস্টুরেন্টে যুক্ত হলো নতুন স্বাদের আয়োজন

পোল্যান্ডে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৫

আপডেট সময় ০২:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩