ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার Logo গণহত্যা দিবসে শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ Logo সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি Logo শ্রী রামকৃষ্ণদেবের ১৯১তম আবির্ভাব তিথি উপলক্ষে বার্ষিক উৎসব পালিত Logo ঈদুল ফিতরে দিরাইয়ের আনোয়ারপুরে পারিবারিক মিলনমেলা,আনন্দঘন পরিবেশে সম্পন্ন Logo শান্তিগঞ্জের শিমুলবাঁকে গুণীজন ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

গোবর-গোমূত্র থেকে শ্যাম্পু-মাজন তৈরির গবেষণা করছে ভারত

গোবর এবং গোমূত্র থেকে কি টেকসই এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরির মাধ্যমে কৃষক সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব? এ বিষয়ে গবেষণা করছেন ভারতের আইআইটির (বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়) গবেষকরা।

তারা মনে করছেন, গবেষণা সফল হলে বদলে দেওয়া যাবে গ্রামীণ ভারতের অর্থনৈতিক চিত্র। সাম্প্রতিক গবেষণা- সায়েন্টিফিক ক্যারাকটারাইজেশন মেথডস ফর বেটার ইউটিলাইজেশন অব ক্যাটল ডাং অ্যান্ড ইউরিন: এ কনসাইস রিভিউতে তেমনই দাবি করা হয়েছে।

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করেছে। গবেষক দলের অন্যতম সদস্য তথা আইআইটির (বিএইচইউ) স্কুল অব বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অভিষেক সুরেশ ধোবলে জানিয়েছেন, কৃষকরা গরুর দুধ ছাড়াও মূত্র এবং গোবর থেকেও আর্থিক ভাবে লাভবান হতে পারেন। তবে তিনি বলছেন, এ ধরনের বৈজ্ঞানিক গবেষণায় ঘাটতি রয়েছে। সেই ঘাটতি দূর করতেই তাদের পরিশ্রম।

বিজ্ঞানীরা মনে করছেন, এই গবেষণার জেরে শুধু যে এ বিষয়ে সামগ্রিক জ্ঞানবৃদ্ধি হচ্ছে তা-ই নয়, বরং আগামি দিনে আরও প্রগতিশীল গবেষণার দরজাও খুলে যাচ্ছে।

গরুর গোবর এবং গোমূত্রের প্রোফাইলিংয়ের মাধ্যমে প্রাচীন তথা প্রচলিত গ্রামীণ ধ্যানধারণাকেও বৈজ্ঞানিক মানদণ্ডে অন্তর্ভুক্ত করা সম্ভব। যা আগামি দিনে গোবর এবং গোমূত্র থেকে তৈরি দাঁতের মাজন, চুলের তেল, শ্যাম্পু, কন্ডিশনার প্রভৃতির অর্থনৈতিক প্রগতির পথ প্রশস্ত করতে পারে।

এ বিষয়ে ডিরেক্টর অধ্যাপক প্রমোদকুমার জৈনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক সুরেশ। এ ধরনের বিশেষ গবেষণার মাধ্যমে ভারতের গ্রামীণ অর্থনীতিতে গরুর উপযোগিতা আরও দৃঢ় হবে বলে মনে করেন তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত

গোবর-গোমূত্র থেকে শ্যাম্পু-মাজন তৈরির গবেষণা করছে ভারত

আপডেট সময় ০৮:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩