ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা

কুষ্টিয়ায় একই পরিবারের সাত সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

দিনে দিনে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বিশ্বব্যাপী বেড়েই চলছে। আর তা শুধু জন্মগ্রহণের ফলে নয় ভিন্ন ধর্ম ত্যাগ ইসলামের আলোর দিশা পেয়ে ছুটে আসছেন নওমুসলিমরা। এখানে এসে তারা মনে করছেন, এটাই তাদের কাংখিত সঠিক ঠিকানা।

আর এরই ধারাবাহিকতায় এবার কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্ম ছেড়ে একটি পরিবারের সাত সদস্য সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কানু চন্দ্র দাস, তার ছেলে নবকুমার দাস তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সোমবার দুপুরে তারা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ কুষ্টিয়ায় উপস্থিত হয়ে পরিবারের সকলে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক কানু চন্দ্র দাস থেকে মোঃ আব্দুর রহমান, নব কুমার দাস থেকে মোঃ ইব্রাহিম নাম ধারণ করেন। পরিবারের অন্য সদস্যরাও একই সাথে তাদের নাম পরিবর্তন করেন।

সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ ইব্রাহিম জানান, দু-বছর আগে আমার ছোট ভাই প্রেম কুমার দাস ইসলাম ধর্ম গ্রহন করে। বর্তমানে তার নাম আব্দুল্লাহ আল সাইফ। সে পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে মাদ্রাসায় লেখাপড়া করছে। তার আচার আচরণ, ও ধর্মীয় রীতিনীতি পালন দেখে আমরা মুগ্ধ হই। এবং আমরা স্ব-প্রণোদিত হয়ে পরিবারের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা

কুষ্টিয়ায় একই পরিবারের সাত সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

আপডেট সময় ০৮:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩