ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রিগোজিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার

রাশিয়ায় বিমান দূর্ঘটনা নিহত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডার। শুক্রবার মস্কোর তদন্ত কমিটির বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এদিকে প্রিগোজিনকে হত্যার নির্দেশ দেয়ার পশ্চিমা অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন। একে ডাহা মিথ্যা দাবি করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রিগোজিনের মৃত্যুর ব্যাপারে এখনও তদন্ত চলছে।

গত বুধবার বিমান দুর্ঘটনায় রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর চলছে নানা জল্পনা কল্পনা। তার মৃত্যুর পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে পশ্চিমা বিশ্ব। তবে এমন অভিযোগ ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

এ নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, পশ্চিমাদের এসব জল্পনা কল্পনা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকেই এসেছে, তবে তা সত্য নয়।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চলছে বলেও জানান পেসকভ। সংবাদ সম্মেলনে তিনি পুতিনের দেয়া ভাষণের কথাও তুলে ধরেন।

বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর একদিন পর রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি শোক জানিয়ে প্রিগোজিন একজন মেধাবী ব্যক্তি এবং দেশপ্রেমিক ছিলেন বলে উল্লেখ করেন।

এদিকে বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান ইয়েভিজেনি প্রিগোজিন যে নিহত হয়েছেন তার কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো মেলেনি বলে দাবি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এছাড়া প্রিগোজিন দুর্ঘটনায় মারা গেলেও ওয়াগনারের জন্য নতুন দলনেতা খুঁজে বের করা কঠিন হবে বলে মনে করছে যুক্তরাজ্য।

অন্যদিকে রুশ জঙ্গি সংগঠন রাশিয়ান ভলান্টিয়ার কর্পস ওয়াগনার গ্রুপকে প্রিগোজিন হত্যার প্রতিশোধ নেয়ার আহ্ববান জানিয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

প্রিগোজিনসহ ১০ আরোহীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩