ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাথারিয়া বাজারে হক রেস্টুরেন্টে যুক্ত হলো নতুন স্বাদের আয়োজন Logo শান্তিগঞ্জে মেম্বার প্রার্থী আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo অপপ্রচার ঠেকাতে শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

বনানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি হাসপাতালে

রাজধানীর বনানীর রেলস্টেশনের সামনে মো. তরিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অচেতন তরিকুলের ভাই মো. মনিরুজ্জামান জানান, আমার ভাই এক বছর আগে সৌদি থেকে বাংলাদেশে আসে। আবার সৌদি যাওয়ার জন্য কাগজপত্র ঠিক করতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে ঢাকায় ট্রেনে আসেন। বনানী স্টেশনে নামলে অচেতন অবস্থায় বনানী স্টেশন থেকে কিছুটা দূরে এসে সে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে সেখানে ভর্তি করা হয়।

তিনি বলেন, আমার ভাইয়ের কাছ থেকে কোনো কিছু নিতে পারেনি অজ্ঞানপার্টির সদস্যরা। টাকা মোবাইল সবই অক্ষত ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি তার কাছ থেকে  টাকা পয়সা মোবাইল কিছু নিতে পারেনি অজ্ঞানপার্টির সদস্যরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

পাথারিয়া বাজারে হক রেস্টুরেন্টে যুক্ত হলো নতুন স্বাদের আয়োজন

বনানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি হাসপাতালে

আপডেট সময় ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩