ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার Logo ৯৮০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ Logo দিরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জের ৭নং পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান Logo জনকল্যাণে নিবেদিত প্রাণ আব্দুস সালাম, মেম্বার পদে সম্ভাবনার আলো Logo এসেড হবিগঞ্জ কর্তৃক সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত Logo শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

দোয়ারাবাজারে আনসার সদস্যের ওপর হামলা, ৫ লাখ টাকা ছিনতাই

  • সোহেল মিয়া
  • আপডেট সময় ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলায় কর্মস্থলে ফেরার পথে এক আনসার সদস্যের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) সকালে উপজেলার বালিউড়া বাজার সংলগ্ন এলাকায় তিন যুবক তাঁর পথরোধ করে হামলা চালায় এবং সঙ্গে থাকা নগদ পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।
আহত আনসার সদস্যের নাম মো. আমিরুল ইসলাম (৩৫)। তিনি রামনগর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য হিসেবে সিলেটে কর্মরত। ছুটি শেষে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলের পথে রওনা হন তিনি।
পথিমধ্যে তিন যুবক তাকে থামিয়ে অতর্কিতভাবে আক্রমণ চালায়। পরে তারা তার সঙ্গে থাকা ভিসা-সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য সাথে থাকা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়।
মঙ্গলবার (৬ মে) আমিরুলের ভাই কামরুল ইসলাম দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে রামনগর গ্রামের সুনু মিয়ার ছেলে রবি মিয়া (২২), সফিকুল ইসলামের ছেলে সজিব মিয়া (২০), এবং ভিখারগাঁও গ্রামের সামসু মিয়ার ছেলে সুজন মিয়াকে (১৯) অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আহত আনসার সদস্য দ্রুত চিকিৎসা ও বিচার দাবি করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

প্রবাসী সিটির ‘ইনভেস্টর ফেয়ার ২০২৬’: প্রবাসীদের জন্য স্মার্ট আবাসন নিশ্চিতের অঙ্গীকার

দোয়ারাবাজারে আনসার সদস্যের ওপর হামলা, ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৯:২৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫